UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বজ্রপাতে শিশুর মৃত্যু

ঊষার আলো
মে ৯, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দিনাজপুরের কাহারোল উপজেলায় বজ্রপাতে তারিম ইসলাম (১৪) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঝিনুক (১২) নামে অপর ১ শিশু গুরুতর আহত হয়েছে।
কাহারোল উপজেলার ১ নম্বর ডাবোর ইউনিয়নের চামদুয়ারি গ্রামে রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটেছে।
নিহত তারিম ইসলাম ওই গ্রামের মোন্নাফ আলীর ছেলে ও আহত ঝিনুক মাসুদ আলমের কন্যা। ১ নম্বর ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় বলেন, দুপুরে বাড়ির সামনে ২ শিশু খেলা করছিল। এ সময়ে বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে গিয়ে পুকুর পাড়ে একটি ফাঁকা ঘরে আশ্রয় নেয়। এসময়ে সেখানে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়।
আহত অবস্থায় ২ শিশুকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তারিমকে মৃত বলে ঘোষণা করে। শিশু ঝিনুক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)