UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দুই সপ্তাহের সফরে কাল দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঊষার আলো
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন। জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সফরের সকল প্রস্তুতি শেষ হয়েছে।

বিশ্ব মহামারি করোনা শুরুর পর দেশের বাইরে এটিই প্রথম যাত্রা । পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পাওয়া সূচি অনুযায়ী শুক্রবার দেশত্যাগের পর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর যাত্রা বিরতি করবেন তিনি। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন তিনি। ১৯-২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

নিউইয়র্কে সরকারি সফর শেষ করে ওয়াশিংটন ডিসি সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ব্রিফিং করবেন।

 

(ঊষার আলো-আরএম)