UsharAlo logo
, |

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো মোট ২৭ হাজার ৮০১ জনে।
আজ বৃহস্পতিবার (২১ অক্টােবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৪৩ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন। আর একদিনে সুস্থ হয়েছেন ৫৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৪৩ জন রোগী শনাক্ত হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।

(ঊষার আলো-এফএসপি)