UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৫৭৩ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন।

আজ রোববার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ১১২ জন। আর এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ ও এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৯১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ ও করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, রাজশাহী বিভাগের ২ জন ও খুলনা বিভাগের ২ জন। তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

(ঊষার আলো-এফএসপি)