UsharAlo logo
, |

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন সর্বমোট ২৭ হাজার ৮৪৭ জন।

২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৯৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন মোট ২২৭ জন। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ২৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন ও চট্টগ্রাম বিভাগের ২ জন। তবে গত ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

(ঊষার আলো-এফএসপি)