ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ৩০৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছে আরও ৪ হাজার ২৪১ জন। মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ৩, সিলেটে ৬, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন রয়েছে। সোমবার(২৬ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ১১ হাজার ১৫০ জনে। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তদের সংখ্যা ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছে ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
(ঊষার আলো-আরএম)
