ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ দেয়ানা পশ্চিমপাড়া আক্কাস উদ্দিন সড়কের বাসিন্দা রাজমিস্ত্রী জুম্মান শেখের মেয়ে আসমা আক্তার (২০) বৃহস্পতিবার (২৪ জুন) বাবার বাড়ীতে স্বামী-স্ত্রীর পূর্বের দাম্পত্য জীবনের কলহের জের ধরে আত্বহত্যার ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানায়, তাদের মেয়ে আসমাকে ডুমুরিয়া থানাধীন থুকড়া বাজার সংলঘ্ন শান্তি নগর বাসিন্দা মোঃ জয়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস (২৮) এর প্রায় সাথে ০১ বছর পূর্বে বিয়ে হয়। বিবাহের পর হতেই আসমার স্বামীর বাড়ীতে সাংসারিক জীবনে কলহের জেরে দাম্পত্য জীবনে টানাপড়েন চলে আসছিল। এই কলহের জের ধরে গত ১৮ জুন আসমাকে তার বাবার পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ীর লোকজন। এ ঘটনার সুত্র ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মা মেয়েকে ঘরে রেখে পাশের রান্না ঘরে দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার মেয়ে আসমাকে কয়েকবার ডাকা ডাকির পরও কোনো সাড়া না মেলায় তার মা দ্রুত এগিয়ে গিয়ে দেখেন তার মেয়ে টিনের ঘরের বাঁশের আঁড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলতেছে। এ সময় তার মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সহযোগীতায় তার মা ভিকটিম আসমাকে নামিয়ে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আসমাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন অমিত কুমার বর্মণ, থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম মিন্টু, উপ-পুলিশ পরিদর্শন মিজানুর রহমান। একই দিন বিকাল ৪টার দিকে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
(ঊষার আলো-এমএনএস)
