ঊষার আলো প্রতিবেদক: নগরীর দৌলতপুরস্হ ঐতিহ্যবাহী দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে সকাল ১১ টায় এলাকার মুসল্লিদের উদ্যোগে তীব্র গরম আর অনাবৃষ্টির হাত থেকে মুক্তি লাভের জন্য বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন দৌলতপুর বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি রশিদ আহমেদ। নামাজে উপস্থিত ছিলেন দেয়ানা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, দেয়ানা জামে মসজিদের ইমাম হাফেজ আরিফ বিল্লাহ, সুলতানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নাজমুল হাসান, মুর্তজা আল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মেহেদী হাসান আল হাদী, দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মঞ্জুরুল ইসলাম হোসাইন, পিলখানা জামে মসজিদ ঢাকার ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক। মুসল্লীবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন এস এম রুবাইয়াত হোসেন বাবু, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আব্দুস সবুর, গাজী আবদুল হালিম, লাচ্চু গাজী, শেখ আব্দুল মতিন লেবিন, শেখ ইসরাফিল, গাজী ফিরোজ, আজমল গাজী, এস এম মাঈনুল ইসলাম, লিয়াকাত হোসেন লাভলু, হেমায়েত উদ্দিন, শেখ মনিরুল ইসলাম ,আজিজুল গাজী ফেরদৌস , কবির হোসেন, আরমান শেখ, সিরাজুল ইসলাম , নান্নু মোল্লা, শেখ মিরাজ, রনি, শেখ কামাল উদ্দিন, নুর ইসলাম, সাংবাদিক মো: আশিকুর রহমানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নামাজ শেষে সকল মুসল্লিগণ আকাশের দিকে চেয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে তাদের পাপের কথা স্বীকার করে এই তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলে হে আমাদের প্রতিপালক আমাদের অপরাধের জন্য আমাদের ক্ষমা করো। আমাদের আর কষ্ট দিও না , এই অনাবৃষ্টি থেকে তুমি আমাদের রেহাই দাও, দয়া করে তোমার রহমত আমাদের উপর বর্ষিত করো, তোমার একটু রহমতের বৃষ্টি আমাদের উপর দাও, তোমার এই ধরণীকে তোমার রহমতের বৃষ্টি দ্বারা শীতল করো।
