UsharAlo logo
, |

দৌলতপুরে সিটি মেয়রের সুস্থতায় দোয়া

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ রেলওয়ে বেবিটেক্সী ষ্ট্যান্ড জামে মসজিদে শুক্রবার (২৫ জুন) বাদ জুম্মা মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় খুলনা সিটি মেয়র ও খুলনা নগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও তরুন আ’লীগ নেতা রানা পারভেজ সোহেলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা এম এ সেলিম, সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা মিনা শাহাদাত হোসেন, আঃ হালিম হাওলাদার, আল মাহামুদ রাজন, সামছুল ইসলাম বিদ্যুৎ, আবুল হোসেন কার্ফু, বজলু হাওলাদার, রফিকুল ইসলাম বাবু, আমিরুল ইসলাম লিটু, অভি, মহিউদ্দিন আহম্মেদ রাজু, শেখ ফিরোজ, মোঃ সেলিম, হরফুন মাওলা তৌহিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসাল্লিবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)