ঊষার আলো ডেস্ক : শনিবার সকাল ১০ টায় খুলনার সিটি কর্পোরেশনের দৌলতপুরের ১ নং কেদারনাথ মেইনরোড এর পাশে অবস্থিত ঐতিহ্যবাহী দৌলতপুর আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক, ছড়া-কবিতা সংগীত, রচনা, প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রভাষক শেখ ফরিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান শরীফ বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ও সভাপতি দৌলতপুর আলিম মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন, মোঃ চান মিয়া হাওলাদার ,বীর মুক্তিযোদ্ধা, ও দাতা সদস্য দৌলতপুর আলিম মাদ্রাসা । বিশেষ অতিথি ছিলেন মোঃ রুহুল আমিন সাহেব, বিদ্যুৎসাহী সদস্য, দৌলতপুর আলিম মাদ্রাসা ও সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক। আরো উপস্থিত ছিলেন মোঃ রুবেল শরীফ, সদস্য দৌলতপুর আলিম মাদ্রাসা।
বক্তারা মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন , এবং ছাত্র ছাত্রীরা জাতীয় সংগীত বঙ্গবন্ধুর আত্মজীবনী ছড়া-কবিতা সম্পর্কে বক্তব্য দেন, ও ছড়া কবিতা আবৃত্তি করেন।সর্বশেষ সকলে জয় বাংলা ধ্বনি দিয়ে বক্তব্য শেষ করেন।
শিক্ষকমন্ডলী দের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর আলিম মাদসার অধ্যক্ষ মাওলানা ইয়াহ ইয়া মোল্লা, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, প্রভাষক শেখ ফরিদ,আরো উপস্থিত ছিলেন, সহকারী মৌলভী মাওলানা কবির হোসাইন, মাওলানা শাহ আলম, গাজী, মাওলানা আবুল হাসান,মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মুফতি সেলিম রেজা ইমাম ও খতিব দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদ,সহকারী শিক্ষক, মোড়ল জাহিদুর রহমান আইসিটি শিক্ষক, গণিত শিক্ষক সেলিম হোসেন, এবতেদায়ি মৌলভী আরিফ বিল্লাহ,সহকারি শিক্ষিকা ,মরিয়ম খানম, উম্মে কুলসুম লিপি , ফাহমিদা খানম, নাহিদ শারমিন মুন্নি আক্তার রোজিনা খাতুন কামরুল ইসলাম,ও মিঠু প্রমুখ।
সর্বশেষ জয় বাংলা ধ্বনি দিয়ে ও বঙ্গবন্ধুর পরিবারের প্রতি দোয়া করে, মোনাজাতের মাধ্যমে মাধ্যমে মোনাজাত শেষ করেন দৌলতপুর আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক ,ইবতেদায়ী প্রধান মাওলানা শাহ আলম গাজী।
