ঊষার আলো প্রতিবেদক : দৌলতপুর থানা দেয়ানা গ্রামের কৃতি সন্তান গাজী বাড়ীর বাসিন্দা দৌলতপুর বেবিটেক্সী ইউনিয়নের সাবেক সভাপতি, দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ও দৌলতপুর বেবিটেক্সী ইউনিয়নের সাবেক সফল সাঃ সম্পাদক মামুন গাজীর পিতা গাজী আব্দুল হাকিম (৭৭)। গত ৮ মার্চ দিবাগত রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না……রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্যাক গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ গতকাল বুধবার সকালে সরকারি বিএল কলেজ মাঠে ও দ্বিতীয় জানাযা নামায বাদ যোহর দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাযে উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, নগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক ফারুক হাসান হিটলু, বিশিষ্ট শিল্পপতি শেখ আব্দুল মান্নান, আকাংখা গ্রুফের প্রকল্প পরিচালক শেখ হারুন অর রশিদ, নগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, কবির হোসেন কবু মোল্লা, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, শেখ আশরাফ হোসেন, জাহিদ হোসেন, অধ্যাপক জয়নাল আবেদীন, মাষ্টার হাতেম আলী, আ’লীগ নেতা আব্দুল রউফ মোড়ল, জাফর ইকবাল মিলন, শেখ কাওছার আলী, রানা পারভেজ সোহেল, আব্দুল হালিম, শেখ আনিসুর রহমান, নগর সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু, নগর যুবলীগ নেতা মেহেদী হাসান মোড়ল, ব্যবসায়ী সাংবাদিক আশিকুর রহমান, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, রাকিব হাসান আয়রন, আল মাহমুদ রাজন, শেখ পলাশ, মহিউদ্দিন আহম্মেদ রাজু, এমডি সাঈদ, প্রভাষক মার্শাল টিটো, নগর বিএনপি নেতা কাজী মাহমুদ, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, শরিফুল আনাম, শেখ ইমাম হোসেন, সাবেক বিএনপি নেতা শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম নান্নু, শেখ আরমান হোসেন, যুবদল নেতা কাজী নেহিবুল হাসান নেহিম, সেচ্ছাসেবক দল নেতা আলামিন সরদার রতন, ছাত্রদল নেতা আলামিন লিটন, ট্রাক শ্রমিক নেতা বজলু হাওলাদার, টিটু খান, খুলনা বেবিটেক্সী ইউনিয়নের সাঃ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোনা, দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার নেতা শেখ কামাল, নান্নু মোড়ল, আসাদ বন্দ, কামবার হোসেন, জাকির হোসেন, ব্যবসায়ী শেখ ইকরামুল কবির, পলাশ শেখ, দৌলতপুর বেবিটেক্সী ইউনিয়ন নেতা মোঃ ইলিয়াজ মোল্লা, মোঃ জহিরুল ইসলাম পান্নু, মাহফুজ বন্দ, মোঃ কামাল, মাহবুব, আকাশ বন্দ, জাপা নেতা মোঃ রাসেল, সেচ্ছাসেবক লীগ নেতা রানা গাজী, রাকিব হাসান তুষার, জামাল হোসেন বাবর, ফয়সাল তালুকদার, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুসাল্লিগন, এলাকার গন্যমান্য। জানাযা নামাজ শেষে গোয়ালখালি করবস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
তার এই অকাল মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন সহ দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থা ও দৌলতপুর বেবিটেক্সী ইউনিয়ন নেতৃবৃন্দ তার বেদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোক প্রকাশ করেছেন।
