ঊষার আলো ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ মার্চ রবিবার বিকেলে খুলনা নগরীতে বিক্ষোভ সমাবেশ সফল করতে গণসংযোগের লক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার (১৬-১৭ মার্চ) দিনব্যাপী নগরীর ধর্মসভা মোড়, পিকচার প্যালেস মোড়. ডাকবাংলা, ক্লে রোড, সিমেট্রি রোড, ফুল মার্কেট, শান্তিধাম মোড়, সাত রাস্তা মোড়, রয়্যাল চত্বর, গল্লামারী কাঁচা বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর নেতা কমরেড মনির হোসেন, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল প্রমুখ।
