ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
রবিবার(২৩ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ১০৫পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর দেয়ানা দক্ষিণপাড়া গ্রামের আইয়ুব আলী(৪০), খালিশপুর আলমনগর এলাকার জালাল শিকদার ওরফে আশিক(২৯), লবনচরা মোহাম্মদ নগর এলাকার দিদার আলীর স্ত্রী রিনা(৩২), সোনাডাঙ্গা বসুপাড়া মেইন রোড রশিদ হাওলাদারের আলতাফ হাওলাদার(৪৬), বানরগাতী কাসেমাবাদ লেন এলাকার আঃ হান্নানের ছেলে মোঃ সাব্বির রহমান(২২) এবং একই এলাকার মৃত নুর মোহাম্মদ খাঁর ছেলে নুর আলম খাঁ(৩১)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম )
