UsharAlo logo
, |

নগরীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
অক্টোবর ১৮, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

কেএমপির সূত্র জানায়, গত ১৭ অক্টোবর রাত ৮টা ২০মিনিটে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম খুলনা রেলওয়ে ষ্টেশন রোডে পানির ট্যাংকী মোড়স্থ জাবেদ হোটেলের সামনে থেকে মোঃ নুরুজ্জামান খান (২৯)নামে এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলেন, ৪নং রেলওয়ে ঘাট কলোনী এলাকার মুকুল খানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

(ঊ/আ-আরএম)