UsharAlo logo
, |

নগরীতে ডিবির অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার ২১

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ২১ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৮ জুন) বিকেল পৌনে ৫টায় এ অভিযান চালানো হয়েছে।
কেএমপির সূত্র জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম সোমবার বিকেলে খুলনা থানাধীন ৪নং শামসুর রহমান রোডস্থ যুবক বিল্ডিংয়ের ২য় তলার সিড়ির পশ্চিম পাশে রুমের অভিযান চালায়। এ সময় মোঃ মনা(৪৫), মোঃ আনছার মোল্লা (৩৫), মোঃ নূর ইসলাম (৩৩), মোঃ দ্বীন ইসলাম (৪০), মোঃ ইউসুফ হাওলাদার (৩৭), মোঃ বিল্লাল হোসেন (৩৪), মোঃ খানজু (৩৬), মোঃ নান্নু মোল্লা (৫৬), শ্রী প্রকাশ কুমার সরকার (৩৪), মোঃ বাদল (৪৫), মোঃ শুকুর আলী (৩৫), মোঃ নিজাম (৪৫), মোঃ রফিকুল ইসলাম সোহেল (৪০), ওয়াহিদ মুরাদ খান গুড্ডু (৪৫), মোঃ আঃ সালাম (৩৪), সোহাগ মিয়া (৩০), মোঃ নূর ইসলাম (৫০), মোঃ বুলু শেখ (৩৫), মোঃ আনোয়ার হোসেন (৫৭), মোঃ মোক্তার সরদার (৩৫), মোঃ মজিদ হাওলাদার (৫২) নামে ২১ জুয়াড়ীকে আটক করা হয়। এদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ২০ সেট, ১টি টিনের বাক্স, ১ লাল রংয়ের ত্রিপল, ৩ কাঠের এস্ট্রে এবং নগদ ৩৮ হাজার ১শ’ ৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)