UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে নিউমার্কেটে ভ্রাম্যমান আদালত: অবৈধ সিগারেট জব্দ ও জরিমানা আদায়

koushikkln
মার্চ ৯, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বিদেশী সিগারেট মজুদের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০৯ মার্চ) খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলের তত্ত্বাবধানে নগরীর নিউমার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা’র সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ।

এসময় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ ও (সংশোধনী) ২০১৩ এর ১০ এর (৩) ধারার বিধান মোতাবেক তাইজুল স্টোর এর সত্বাধিকারী তাইজুল ইসলাম কে আইন লঙ্ঘন করে অবৈধ বিদেশি রাখার অপরাধে তাকে সতর্ক পূর্বক নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়   অর্ধ লক্ষাধিক টাকার বেশি অবৈধ সিগারেট জব্দ করা হয়। পাশাপাশি উক্ত এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে দোকানদার ও জনসাধারণকে সচেতন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন এর সদস্যগন, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যড মোঃ মাছুম বিল্লাহ ও এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা, কাজী মোহাম্মদ হাসিবুল হক। ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।