UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতা গ্রেফতার

pial
জানুয়ারি ২, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সোনাডাঙ্গার আমতলা নিরালা এলাকার মোঃ কামরুল শেখ(৪৬), হরিণটানার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডের পিছনে মোঃ সোহাগ তালুকদার(৩০), লবণচরার হরিণটানা রিয়াবাজার এলাকার মোঃ বায়জীত মোল্লা ওরফে রানা(২৮) এবং খুলনার আড়ংঘাটা বনানীপাড়া এলাকার রিপন দাস(১৯)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)