UsharAlo logo
, |

নড়াইলে প্রীতি ভলিবল প্রতিযোগিতা

ঊষার আলো
মে ১৫, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : নড়াইলে সাংবাদিক ও পুলিশের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে পুলিশ লাইনন্স মাঠে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠান হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরশিৎ কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি খাইরুল আরেফিন রানা, আই বি এন টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি মো: বাবর আলীসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। খেলাটি ড্র হয়। খেলা শেষে সকল খেলোয়াড় ও সকল সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরন করেন পুলিশ সুপার।

(ঊষার আলো-এমএনএস)