UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নৈরাজ্য-সন্ত্রাসের বিরুদ্ধে খুলনা সদর থানা বিএনপির বিক্ষোভ

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ূন কবীর।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা সফল হবে না। ২০২৪ সালের গণআন্দোলনে গুলি চালিয়েও এ দেশের মানুষকে দমিয়ে রাখা যায়নি।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

হুমায়ূন কবীর আরও বলেন, গোপনে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। অতীতের হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ীদের ফিরিয়ে আনার চেষ্টা করেও সফল হওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে খুলনাবাসীকে সঙ্গে নিয়ে সদর থানা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, শফিকুল ইসলাম শফি, মো. নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মো. মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মো. জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এস এম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, সৈয়দ আজাদ, মৌফারসের আলম লেনিন, মিজানুর রহমান, আতিউর রহমান বাবু, হানিফ মাহমুদ, ডাক্তার লাভলু, হাসনা হেনা, ওয়াহিদা পারভীন, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন, আনিকা সুলতানা নিপা, শারমিন আক্তার, যায়েদা পারভীন, সরোয়ার মাতুব্বর, একেএম সেলিম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, আবুল কালাম আজাদ লাভলু, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সাহারুজ্জামান মুকুল ও হাসিব চৌধুরী প্রমুখ।

ঊআ-মোচৌ