UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী এলাকার রোগীদের শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

koushikkln
মার্চ ১৬, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হৃদরোগ ও কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিএম আরেফিন আলীর পিতা আলহাজ্ব মোঃ মোকাম আলী বিশ্বাস সহ কয়রা-পাইকগাছার কয়েকজন রোগীকে দেখতে গত মঙ্গলবার রাতে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু।

এ সময় তিনি তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এ এইচ এম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিল, যুবলীগ নেতা মীর ছদরুল আমিন, কাজী মাহবুব রহমান জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ, ছাত্র বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক মনি শংকর মন্ডল, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, রবিউল ইসলাম টিটু, মুশফিক কবির, নজির আহমেদ, মুহাইমিনুল ইসলাম মাহিন, ইয়াছিন আরাফাত, রাজিব সরকার রাহুল প্রমুখ।