UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগি

koushikkln
মার্চ ১৮, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সারাদেশের ন্যায় মহানগরী খুলনাসহ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর নগরীর মসজিদে মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

এতে দেশের মঙ্গল কামনার পাশাপাশি মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। খতিবরা পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এশার নামাজের পর মোনাজাতে মুসলমানরা অতীতের গুনাহের কারণে সৃষ্টিকর্তার কাছে ক্ষমাপ্রার্থনা করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এছাড়া করোনা মহামারি থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত হিসেবে পালন করা হয়। বিশেষ করে দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত ইবাদত-বন্দেগি করেন। অনেকেই মৃত স্বজনদের কবর জিয়ারত করেন।