ঊষার আলো ডেস্ক : পরকীয়ার জেরেই টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রবধূ-শাশুড়িসহ ৩ জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে র্যাব-১২। শনিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সকালে বসতঘর থেকে সৌদি প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), তার শাশুড়ি জমেলা বেগম এবং শাহজালাল ইসলাম সোহাগ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তখন সুমির শিশু সন্তানকেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পেরণ করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন জানান, লাশের পাশে ছুরি এবং হাতুড়ি পাওয়া গেছে। সিআইডি পুলিশের ১টি টিম ঘটনাস্থলে আসছেন। তারা আসলে তাদের লাশ থানায় নেওয়া হবে।
(ঊষার আলো-আরএম)
