UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় একদিনে তিনজনের আত্মহত্যা

koushikkln
মার্চ ২০, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় এক দিনে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে চাঁদখালীর ধামরাইলে ১ জন স্কুল ছাত্রী, কৈয়সিটিবুনিয়ার এক যুবক ও লস্কও ইউপির খড়িয়া খালপাড়ের সদ্য বিবাহিতা এক নারী আত্মহত্যা করেছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের আবুল কাশেম মোড়লের ১০ শ্রেণী পড়–য়া কণ্যা ফারিয়ার মোবাইল কিনে না দেওয়ার ঘটনায় অভিমানে শনিবার রাত ১২ টার দিকে বসত ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একই ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়ায় শামীম হোসেনের ঘের কর্মচারী মোহিত কুমার মন্ডল (২৭) শনিবার রাত ৯ টার দিকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ বলছে সে ঋনের দায়ে আত্মহত্যা করেছে। সে লস্কর ইউপি’র কেওড়াতলার দীনেশ মন্ডলের ছেলে। এদিকে শনিবার রাত ১১ টার পর কোন এক সময়ে নব-বিবাহিতা জুই (১৯) নামে এক নারী লস্কর ইউপির খড়িয়া খালপাড় মামার বাড়ীর পাশে এক ঘরে গঁলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

জানা গেছে, ১৬ দিন পুর্বে লিটন গাজীর সাথে তার বিয়ে হয়েছিল। পুলিশ জানিয়েছে দাম্পত্য কলহে এ ঘটনা ঘটতে পারে।

ওসি মোঃ জিয়াউর রহমান জানান, ৩ টি আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক-পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহের সুরোতহাল শেষে কোন অভিযোগ না থাকায় ২ জনের লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে ও আপত্তি করায় জুই এর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।