ঊষার আলো প্রতিবেদক : চাল-ডাল-তেল ও এলপি গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১৩ মার্চ রবিবার বেলা দেড়টায় নগরীর অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির সম্পাদকম-লীর এক জরুরী সভা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা গভীর ক্ষোভের সাথে বলেন, মুনাফাখোর ব্যবসায়ীদের সৃষ্ট সিন্ডিকেটের নিকট বাণিজ্য মন্ত্রণালয় জিম্মি হয়ে পড়েছে। চরমভাবে ব্যর্থ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করতে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর ঘোষণায় তার অসহায়ত্বের বহিঃপ্রকাশ ঘটেছে।
তিনি বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের করার কিছুই নেই। বক্তারা বলেন, বাণিজ্যমন্ত্রীর ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিৎ। বক্তারা আরও বলেন, আমরা পূর্বে একাধিকবার বলেছি বাজার নিয়ন্ত্রণের একমাত্র উপায় পূর্ণ রেশনিং ব্যবস্থা প্রবর্তনের। অত্যন্ত পরিতাপের বিষয় এ ব্যাপারে সরকার এখনও পর্যন্ত কোনো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেনি। সভায় আগামী ২০ মার্চ রবিবার খুলনা নগরীতে পার্টির জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে দ্রব্য-সামগ্রীর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও পূর্ণ রেশনিং ব্যবস্থার দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়। এ ব্যাপারে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় অপর এক প্রস্তাবে পাইকগাছার কপিলমুনি পার্টির শাখা কমিটির সম্পাদক কমরেড কিনু পালকে মিথ্যা মামলায় পুলিশি হয়রাণির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হয়রাণিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
সভায় বক্তৃতা করেনÑপার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
