UsharAlo logo
, |

পাইকগাছায় কর্মহীন ভ্যান চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কঠোর বিধিনিষেধ আরোপের কারণে অন্যান্য পেশার ন্যায় কর্মহীন হয়ে পড়েছে এলাকার দরিদ্র ভ্যান চালকরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন এ সব ভ্যান চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার লস্কর, গদাইপুর, হরিঢালী ও কপিলমুনি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কর্মহীন শতাধিক ভ্যান চালকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সিপিপি’র সদস্যরা।
(ঊষার আলো-এমএনএস)