UsharAlo logo
, |

পাইকগাছায় পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ১০ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বুধবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে গড়ইখালী বাজার সংলগ্ন পুকুর থেকে এলাকাবাসী শ্রাবণ নামের ১০ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করে। শ্রাবণ ঝিনাইদহ এলাকার মাসুদ রানার ছেলে। প্রায় ৩ মাস পূর্বে মা রত্না বেগম উপজেলার গড়ইখালী গ্রামের আমিন সরদারের সাথে বিবাহ করেন। সেই থেকে শ্রাবণ মায়ের সাথেই গড়ইখালীতে রয়েছে। ওসি এজাজ শফী জানান, শিশুটি উদ্ধার করার সময় তার গলায় রশি পেঁচানো ছিল। মৃত্যুর প্রকৃত কারণ উৎঘাটন করার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার (২৪ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যু অনেকটাই রহস্যজনক মনে হওয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন না করার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)