UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে মহিলার মৃত্যু

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নূরজাহান বেগম (৫৯) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এসিল্যান্ড ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের মৃত আনছার মোড়লের স্ত্রী নূরজাহান বেগম বুধবার (১৯ মে সকাল ৯টার দিকে নিজ বসতবাড়ী ও মুরগীর খামারের মাঝে বিদ্যুতের ঝুলন্ত তার সরাতে যায়। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হতভাগী নূরজাহানের করুন মৃত্যু হয়। এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ওসি এজাজ শফী ও ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার।

(ঊষার আলো-এমএনএস)