পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কঠোর বিধিনিষেধ আরোপের ৩য় দিনেও চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে যানবাহন চলাচলের ওপর প্রশাসন ও পুলিশ বিশেষ কড়াকড়ি আরোপ করে। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার (২৪ জুন) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ বেশ অনেকগুলো মটর সাইকেল জব্দ করে। এসব মটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ৫ মটর সাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
(ঊষার আলো-এমএনএস)
