UsharAlo logo
, |

পাইকগাছা পৌরসভার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৫৬ কোটি ৯৬ লক্ষ ২৯ হাজার ৮১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ৫৬ কোটি ৯৬ লক্ষ ২৯ হাজার ৮১৬ টাকা আয় এবং ৫৬ কোটি ৬৩ লক্ষ ২৪ হাজার ১৯৪ টাকা ব্যয় ও ৩৩ লক্ষ ৫ হাজার ৬২২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম এমদাদুল হক, আসমা আহমেদ ও রাফেজা খানম, সচিব লিয়াকত আলী, প্রকৌশলী নূর আহম্মদ, লিটু শেখ, উত্তম কুমার, মৃণাল কান্তি সানা।
(ঊষার আলো-এমএনএস)