UsharAlo logo
, |

পাটকলের বদলী শ্রমিকদের বকেয়া পরিশোধ নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিজেএমসি নিয়ন্ত্রীত পাটকলের বদলী শ্রমিকরা তাদের বকেয়া না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। তবে সংশ্লিষ্ট একটি মহল তাদের শিগগিরই পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বাস্ত করেছে। শুক্রবার (২৫ জুন) সকালে প্লাটিনাম মিল প্রকল্প প্রধানের কার্যালয়ে এক বৈঠকে এমনই আশারবাণী শোনানো হয় বলে জানান অত্র মিল বদলী শ্রমিক সংগঠনের আহবায়ক আঃ রাজ্জাক। তিনি বলেন, ওই দিন প্লাটিনাম মিলের জিএম মুরাদ হোসেন এবং বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী বদলী শ্রমিক সংগঠন আঞ্চলিক কমিটির নেতাদের ডাকেন। সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বদলী শ্রমিক আঞ্চলিক কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ রাজ্জাক, স্টার জুট মিল আহবায়ক গাজী হামজা, সদস্য সচিব আঃ রাজ্জাক প্রমূখ। সভায় কর্মকর্তা তাদের মজুরি কমিশনের এরিয়া ও ২০১৯ সালের ছয় সপ্তাহের বকেয়া মজুরি শিগগিরই পরিশোধ করা হবে বলে আশ্বাস্ত করেন। তবে কবে নাগাদ দিতে পারবেন সে ব্যাপারে তারা কোন মতামত দেননি।
(ঊষার আলো-এমএনএস)