UsharAlo logo
, |

পাটুরিয়া ঘাটে যানবাহনসহ ডুবলো ফেরি

ঊষার আলো
অক্টোবর ২৭, ২০২১ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ঘাটে কয়েকটি গাড়িসহ একটি ফেরি ডুবে গেছে।  বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। ফেরিটির নাম রো রো আমানত শাহ। ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক  ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন এ বিষয়টি জানিয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে ওই ফেরি পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে ।

ওই সময় ২-৩টি গাড়ি নামার পর একপাশ কাত হয়ে ডুবে যায় ফেরিটি । খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

 

(ঊষার আলো-আরএম)