UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পিএসজির জার্সিতে মেসির প্রথম গোল

ঊষার আলো
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে পিএসজির জার্সি পড়ে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ফরাসি জায়ান্টদের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে সমর্থকদের অপেক্ষার অবসান ঘটান এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আর পিএসজির হয়ে অপর গোলটি আসে ইদ্রিসা গেয়ির পা থেকে। এবং তাতে পেপ গার্দিওলার দলকে ২-০ গোলে উড়িয়ে দেয় ফরাসি ক্লাব পিএসজি।

পিএসজির হয়ে মেসির প্রথম গোলটি ছিল দারুণ দর্শনীয়। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির কাছ থেকে বল পেয়ে দৌড়ে ডান প্রান্ত হতে মাঝখানে চলে আসেন মেসি। তাকে আসতে দেখে ডি-বক্সে দৌড়ে স্ট্রাইকারের জায়গায় চলে যান এমবাপ্পে। আর ফরাসি ফরোয়ার্ডকে দেখে পাস দিলেন মেসি। কিন্তু নিজে গোল না করে দুর্দান্ত এক ব্যাকহিলে মেসিকে আবারও সেই পাস ফেরত পাঠালেন এমবাপ্পে। বল পেয়েই বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে মেসি পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনকে।

সেই সাথে চেনা ভঙ্গিতে উদযাপন শুরু মেসির, দৌড়ে কোলে চড়ে বসলেন প্রিয় বন্ধু ও সতীর্থ নেইমার জুনিয়রের। কিন্তু মেসির হাত ইশারা করছিল এমবাপ্পের দিকে। কারণ তার সৌজন্যেই যে এলো তার সেই কাঙ্ক্ষিত প্রথম গোলটি।

(ঊষার আলো-এফএসপি)