UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কাউখালীতে পলাতক আসামি গ্রেফতার

ঊষার আলো
মে ৮, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জিয়াদুল হক, পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার চিরাপাড়া গ্রামের শাহজালাল তালুকদারের ছেলে ডেবিট তালুকদার (৩৪) কে আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (৮ মে) সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চিরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, শনিবার (৮ মে) সকালে পলাতক আসামি গ্রামের বাড়িতে আসে এবং আত্মগোপনে থাকে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা আসামিকে গ্রেফতার করি, পরে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)