UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে কাঁঠাল গাছ থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ঊষার আলো
মে ৩১, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে একটি কাঁঠাল গাছ থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার(৩১ মে) ওই গৃহবধুল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। রোববার গভীর রাতে বাশুরী গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে শান্তা মনি (২৫) ঘরের পিছনে পুকুর পাড়ে কাঁঠাল গাছের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, শান্তা মনি কিছুটা মানষিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার(৩১ মে) সকালে তার ছোট ভাই তুহিন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে ঘরের পেছনে কাঠাঁল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

(ঊষার আলো-আরএম)