UsharAlo logo
, |

পূজায় গোলাপের প্রিন্ট করা ফিনফিনে গাউনে নায়িকা অপু

ঊষার আলো
অক্টোবর ১৫, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ শারদীয় উৎসবের শেষ দিনে নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা অপু বিশ্বাস। একটি পূজামণ্ডপের সামনে বসে আছেন অপু। শাড়ি পরে পূজার সাজে সেজেছেন তিনি ।

তিনি বলেন, ‘সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা রইলো। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। সবাই জানি, মা দুর্গা বিপদনাশিনী। আমি চাইব, মা দুর্গা এবার আমাদের সকল দুঃখ, কষ্ট, গ্লানি ও মহামারি খুব দ্রুত সরিয়ে ফেলবে। ঠিক আগের মতোই আমরা হাসতে পারব। এটাই প্রত্যাশা ও  এটাই আশা করছি।’

শুক্রবার(১৫ অক্টোবর) একটি নতুন ছবি আপলোড করে ভিন্ন বার্তা জানালেন অপু বিশ্বাস। ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘সাধারণত মেয়েরা বুদ্ধিমত্তার চেয়ে সৌন্দর্য অনেক বেশি চায়, মানুষ ভাবনার চেয়ে অনেক বেশি ভালো দেখতে পারে। এটা কি সত্যি?

ওই ছবিটিতে নায়িকা অপুর মাথায় একটি ডোরাকাটা হ্যাট, কার্ভ করা চুল পড়ে আছে পিঠে। গোলাপের প্রিন্ট করা ফিনফিনে গাউনও পরেছেন তিনি । এটি দেখে অপুর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।

 

(ঊষার আলো-আরএম)