UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতি পদক বিষয়ক জাজেস কমিটি গঠন

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে সভাপতি করে ছয় সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কমিটির অন্য পাঁচ জন হলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. আখতারুজ্জামান।

এই কমিটি প্রধান বিচারপতি পদক দেওয়ার জন্য নীতিমালা প্রণয়ন ও বাছাই কার্যক্রম পরিচালনা করবে।জানা গেছে, চলতি বছর থেকে প্রধান বিচারপতি পদক দেওয়া হবে। বিচার বিভাগের সব স্তরে দক্ষ ও সেরা কর্মকর্তাদের প্রধান বিচারপতি পদক দেওয়া হবে।

ঊষার আলো-এসএ