UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ১৫ নভেম্বরের মধ্যে

pial
অক্টোবর ৩০, ২০২২ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রাথমিকে শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ১৫ নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান।

রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রি‌ফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় তিনি সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনার কথাও জানান।
স‌চিব জানান, ‘দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।’

তিনি আরও ব‌লেন, ‘সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে। ক্লাসরুম, শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।’

(ঊষার আলো-এফএসপি)