ঊষার আলো রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে বের হলে তাদের আটক করবে পুলিশ।
আজ ৩০ জুন বুধবার দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেছেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবে। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবে। তাদের আটক করে আদালতে প্রেরণ করা হবে।
ডিএমপি কমিশনার আরও বলেছেন, এই আইনে মামলা হলে ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে।
(ঊষার আলো- এম.এইচ)
