UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহায়তা সামগ্রী বিতরণ

Mohon Chowdhury
অক্টোবর ১১, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার ফুলতলায় লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, দরিদ্র পরিবারের মাঝে গৃহসহায়তা এবং দুস্থদের মধ্যে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের লায়ন্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফারিহা হাবিব।

অনুষ্ঠানে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানী সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও লায়ন্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে অসহায় নারীর জন্য ঘর, সেলাই মেশিন, ফুড ভ্যান, হাসপাতালের বেড, হুইলচেয়ার, কম্পিউটার প্রশিক্ষণের সনদ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঊআ- মোচৌ