UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

koushikkln
মার্চ ২৫, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার হয়েছে।

খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাসসহ পুলিশ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শুক্রবার পৌনে ৩টার দিকে ফুলতলা থানাধীন দামোদও এলাকার বাঙ্গালি ভিটার মাঠের মধ্যে কড়ই গাছের নিচ হতে আসামী যশোর অভয়নগর ধুলগ্রামের মো. ঈমান আকুঞ্জিরি ছেলে মোঃ রানা আকুঞ্জী (১৯)কে গ্রেফতার করে। আসামীর হেফাজত থেকে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানার মামলা নং-১৭, তারিখ- ২৫/০৩/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের হয়েছে।