UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় ডিবি পুলিশের অভিযোগে গাঁজাসহ আটক ২

koushikkln
মার্চ ২০, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা থেকে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে। খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে শনিবার রাতে ফুলতলা থানাধীন ধোপাখোলা পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক জব্বার মোল্লার মেহগনি বাগানের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার থেকে ওমর আলী খান (৩৫), মোঃ সোহেল গাজী (২২)কে আটক করে।
আসামীদ্বয়ের হেফাজত থেকে দুইশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানার মামলা নং-১৩, তারিখ- ২০/০৩/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করা হয়েছে।