ঊষার আলো ডেস্ক : বর্ষাকালে উন্নয়ন কাজ ৩মাস বন্ধের আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপির দেয়া বিবৃতি আমলে না নেয়া ও সংশ্লিষ্টদের টনক না নড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সকল উন্নয়ন কাজ বর্ষা মৌসুমে বন্ধের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত রাস্তা ও ড্রেন নির্মাণে অপচয়, দুর্নীতি, অবহেলা ও কাজের গুণগত মানের কোন ত্রæটি জনগন বরদাস্ত করবে না। বর্ষাকালে বিটুমিনের শত্রæ পানি ও বর্ষার পানিতে ডুবান্ত নগরীতে যারা ড্রেনের কাজ করতে চায় তারা জনগণের শত্রæ। নেতৃবৃন্দ তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, যারা মনে করেছেন সরকারি দলের ছত্রছায়ায় ঠিকাদার ও সরকার দলীয় বিনা ভোটের জনপ্রতিনিধি তাদের রক্ষা করবেন সে ধারণা ভুল। জনসমর্থনহীন সরকার পতনের সাথে সাথে দুর্নীতি, অনিয়ম ও জনগণের অর্থ অপচয় ও লোপাটকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার নোটিশে সকল উন্নয়ন কাজ বন্ধের জন্য খুলনা সিটি কর্পোরেশনের কর্র্তৃপক্ষের প্রতি জোরালো আহবান জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
