UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঊষার আলো
অক্টোবর ৮, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।  ১০ অক্টোবর থেকে বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশ করা যাবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (৮ অক্টোবর) এক বার্তায় এ বিষয়টি জানিয়েছেন।

তিনি আরও বলেন, শত শত বাংলাদেশির প্রশ্ন, কবে বাহরাইনে যাওয়া যাবে। বিশেষ করে তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহারাইন সরকার।

করোনার বিস্তার রোধে গত ২৪ মে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল থেকে বাহরাইনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন বাহরাইন সরকার। এতে দেশে এসে আটকে পড়েন কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি।

 

(ঊষার আলো-আরএম)