UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না : এমপি বাবু

koushikkln
মার্চ ১১, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশে সকল ধর্ম বর্নের মানুষ মিলিমিশে বসবাস করেন। ধর্ম ভিন্ন হলেও আমরা সকলেই বাংলাদেশী। বঙ্গবন্ধু সকল ধর্ম বর্নের মানুষ কে সমান অধিকার দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হিন্দু সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করেছেন। বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রতির দেশ।

গত বৃহস্পতিবার দুপুুরে পাইকগাছার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া এলাকায় বীনাপানি সেবাশ্রমের আয়োজনে মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ^াস, এসময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা দাউদ আলী শরীফ, সদানন্দ মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, যুবলীগ নেতা মৃগাঙ্ক বিশ^াস, ইউপি সদস্য শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, যুবলীগ নেতা কুমারেশ মন্ডল, পুলকেশ মন্ডল, প্রণব কান্তি মন্ডল, গৌতম রায়, বিশ^জিৎ মন্ডল, পলাশ কুমার বাছাড়, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ জনি, দিপায়ন বিশ^াস প্রমুখ।