UsharAlo logo
, |

বাগরহাটে পুলিশের অভিযানে ১ কেজি গাজাসহ বিক্রেতা আটক

pial
জানুয়ারি ১২, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি গাজাসহ আতাউর শেখ (৩২) নামের একজন পেশাদার অবৈধ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

মাদক বিক্রেতা আতাউর শেখ উপজেলার কুলিয়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে। মোল্লাহাট থানার ওসি সোমেন দাস বুধবার বিকেলে এ প্রতিবেদক কে জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার রাতে উপজেলার শাসন গ্রাম থেকে আতাউর কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

(ঊষার আলো-এফএসপি)