UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রামপালে র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঊষার আলো রিপোর্ট
জুলাই ৭, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ জানায়, সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল কাটাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঊষার আলো-এসএ