UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোড়েলগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার

koushikkln
এপ্রিল ১১, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলঞ্জে উপজেলায় পাষন্ড ছেলের মারপিটে চান্দে আলী মৃধা (৭০) নামের পিতা নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের কালাচান্দের ধাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরের দিকে কৃষক চান্দে আলী পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী খাদিজা বেগমকে বেধড়ক মারপিট করে। বিকেলের দিকে বাড়ীতে এসে ছেলে হিরন মৃধা মাকে মারপিটের ঘটনা শুনে পিতা চান্দে আলী কে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে অচেতন অবস্থায় চান্দে আলী কে উদ্ধার করে পাশর্^বর্ত্তি মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে হিরণ পলাতক রয়েছে।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে নিহত বৃদ্ধ চান্দে আলীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদরহাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এখনও কেহ এজাহার নিয়ে আসে নাই।