পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনিত হয়েছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এদিকে সিন্ডিকেট সদস্য মনোনিত হওয়ায় শুক্রবার (২১ মে) সকালে পৌর সদরস্থ বাসভবনে এমপি আক্তারুজ্জামান বাবু’কে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওছার আলী জোয়াদ্দার, চিত্তরঞ্জন মন্ডল, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার ও রুহুল আমিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিবসা সাহিত্য অঙ্গন ও উপজেলা এসডিজি ফোরামের সভাপতি সুরাইয়া বানু ডলি, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল।
(ঊষার আলো-এমএনএস)
