UsharAlo logo
, |

বিশিষ্ট শিল্পপতি ফারুক হোসেনের মায়ের দাফন সম্পন্ন

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ দেয়ানা দক্ষিনপাড়া নিবাসী সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আঃ ওহাবের সহধর্মীনি ও বিশিষ্ট শিল্পপতি , সমাজসেবক ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেনের মাতা মিসেস লাইলী বেগম (৮৬) এর জানাযার নামাজ শুক্রবার (২৫ জুন) বাদ জুম্মা দেয়ানা পাবলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা চত্ত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সাংসদ মোঃ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সাবেক সাংসদ মিজানুর রহমান মিজান, নগর আ’লীগ সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগ সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি শেখ মুশাররফ হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, আ’লীগ নেতা আঃ রউফ মোড়ল, শ্রম প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সাবেক কাউন্সিলর এস এম রুহুল আমীন, এসএমএ সালাম, হাজী আব্দুল গফফার, সিরাজুল ইসলাম নান্নু, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, শরিফুল আনাম, কালাম শিকদার, মেহেদী হাসান মোড়ল, বাচ্চু মোড়ল, জামিরুল বন্দ, মাসুদ বন্দ, মতি বন্দ, নাসির জবেদ, শেখ জিহাদ, শামিম আজাদ খান মিলু, সরদার আলামিন রতন, এমএম জসিম, আরমান শেখ, রাশিকুল আনাম রাশু, কামরুল হোসেন এরশাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)