UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে একদিনে ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি

ঊষার আলো
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় বিশ্বে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও সাড়ে ৫ লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ হাজার ২০০ জন মারা গেছে। তবে, এর আগের দিন করোনায় ৮ হাজার ৮৭০ জন মারা যান। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ লাখ ৬২ হাজার ৪৮৪ জনের দেহে শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৫১২ জনের দেহে। সেই তুলনাই আজ সনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৬ লাখ ৭৩ হাজার ২৮১ জন মারা গেছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৭৫৭ জনের দেহে। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ২০ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭১৭ জন।

 

(ঊষার আলো-আরএম)